পোস্টগুলি

ব্ল্যাক হোল কোনো গর্ত নয়, এটি মহাবিশ্বের সবচেয়ে ঘন ‘ইনফরমেশন ডিস্ট্রিক্ট’!

ছবি
Black holes are not holes; They are the densest ‘Information Districts’ in the universe! আ মরা যখন ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ছবি দেখি, আমাদের মনে হয় এটি বুঝি মহাবিশ্বের বুকে তৈরি হওয়া বিশাল কোনো অন্ধকার কুয়া বা অসীম সুড়ঙ্গ, যার ভেতর একবার ঢুকলে আর কোনোদিন বের হওয়া যায় না। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান, বিশেষ করে ইনফরমেশন ফিজিক্স আমাদের এই চেনা ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। বিজ্ঞানের নিখুঁত সমীকরণগুলো আজ দেখাচ্ছে যে, ব্ল্যাক হোল আক্ষরিক অর্থেই কোনো ফাঁপা সুরঙ্গ বা গর্ত নয়; বরং  এটি হলো এই পুরো মহাবিশ্বের সবচেয়ে আদিম এবং সবচেয়ে ঘন তথ্যের এক মহাজাগতিক ডেটা হাব! লজিকটি কী? সূর্যের ভরের চেয়ে অন্তত ২০-৩০ গুন বেশি একটি নক্ষত্র যখন তার জীবনের শেষ সময়ে এসে নিজের সমস্ত জ্বালানি হারিয়ে ফেলে, তখন সুপারনোভা বিস্ফোরণে অবশিষ্টাংশ তার নিজস্ব মহাকর্ষ বলের প্রচণ্ড টানে নক্ষত্রটি ভেতরের দিকে সংকুচিত হতে শুরু করে। সঙ্কুচিত হতে হতে একপর্যায়ে এটি এত ক্ষুদ্র এবং অতি-ঘন একটি বিন্দুতে পরিণত হয় যে, তার চারপাশের স্থান-কাল (Space-time) মারাত্মকভাবে বেঁকে যায়। পদার্থবিজ্ঞানের লজিক বলে, ব্ল্যাক হোলের যদি এ...

যেদিন সূর্যের প্রতিটি ফোটন হবে মানুষের সম্পদ

ছবি
টাইপ-২ সভ্যতা: যেদিন সূর্যের প্রতিটি ফোটন হবে মানুষের সম্পদ! ( Type-II Civilization: The Day Every Photon of the Sun Becomes Human Wealth!) আ মরা কি কখনো ভেবে দেখেছি, সূর্য প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি বিলিয়ে দিচ্ছে, আমরা তার কতটুকু কাজে লাগাতে পারছি? সত্যি বলতে, আমরা কেবল তার এক অতি সামান্য অংশ ব্যবহার করছি, আর বাকি পুরোটা মহাশূন্যের অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এই যে হারানো শক্তিকে সম্পূর্ণভাবে ব্যবহার করে নিজেদের সভ্যতা বদলে ফেলার এক অসাধ্য সাধন করার নামই হলো টাইপ-২ সভ্যতা। সভ্যতার অগ্রগতির এই বৈজ্ঞানিক মাপকাঠিটি ১৯৬৪ সালে বিশ্বকে প্রথম জানিয়েছিলেন সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাই কারদাশেভ। তার নাম অনুসারে এটি 'কারদাশেভ স্কেল' নামে অভিহিত করা হয়।  কারদাশেভ স্কেল অনুযায়ী, মূলত সভ্যতাকে তিনটি প্রধান ধাপে ভাগ করা হয়। টাইপ-১ সভ্যতা হলো সেই সভ্যতা যারা তাদের গ্রহের পুরো শক্তি ব্যবহার করতে পারে। টাইপ-২ সভ্যতা হলো, যারা সরাসরি তাদের নিজ নক্ষত্রের বিকিরণ করা প্রায় পুরো শক্তির নিয়ন্ত্রণ নিতে পারে এবং টাইপ-৩ সভ্যতা হলো, যারা পুরো ছায়াপথের শক্তি ব্যবহারের ক্ষমতা রাখে। মানুষ হিসেবে আমরা বর...

মহাবিশ্বের আদিযুগের গ্যালাক্সি ঘূর্ণনহীন – দেখে চমকে গেলেন বিজ্ঞানীরা!

ছবি
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আবারও মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে নাড়িয়ে দিল। জ্যোতির্বিজ্ঞানীরা এমন এক বিশাল গ্যালাক্সির সন্ধান পেয়েছেন, যা সৃষ্টি হয়েছিল বিগ ব্যাংয়ের মাত্র দুই বিলিয়ন বছরের মধ্যেই—কিন্তু অবাক করার বিষয় হলো, গ্যালাক্সিটি একদমই ঘুরছে না! সাধারণত নবীন গ্যালাক্সিগুলোতে প্রচণ্ড ঘূর্ণন দেখা যায়, কারণ গ্যাস, ধূলিকণা ও মহাকর্ষের প্রভাবে তারা জন্মের সময় থেকেই ঘুরতে শুরু করে। কিন্তু XMM-VID1-2075 নামের এই গ্যালাক্সিটি যেন সেই চেনা নিয়মই মানতে অস্বীকৃতি জানিয়েছে। বিজ্ঞানীদের মতে, এত প্রাচীন সময়ে এমন “slow rotator” বা ধীর/অঘূর্ণনশীল গ্যালাক্সির অস্তিত্ব বর্তমান গ্যালাক্সি-গঠনের তত্ত্বকে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই রহস্যময় গ্যালাক্সিটি শুধু ঘূর্ণনহীনই নয়, এটি অবিশ্বাস্য রকমের বিশালও। গবেষকদের হিসাব অনুযায়ী, তখনকার তরুণ মহাবিশ্বেই এর ভর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির তুলনায় কয়েকগুণ বেশি ছিল। আরও বিস্ময়কর ব্যাপার হলো—এটি নতুন নক্ষত্র তৈরি করাও প্রায় বন্ধ করে দিয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের অতিসংবেদনশীল পর্যবেক্ষণে বিজ্ঞানীরা গ্যালাক্সিটির ভেতরের নক্ষত্রগুলোর চলাচল বিশ্লেষণ ক...

যে গ্রহে কাঁচের বৃষ্টি হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেখানে কাঁচের বৃষ্টি হয়।

ছবি
আমি মহাবিশ্ব সম্পর্কে জানতে খুব ভালোবাসি। আপনি নিশ্চয়ই শুনেছেন‌ যদি একজন মানুষ এক সপ্তাহ খাবার ও পানি না পায়, তাহলে সে মারা যেতে পারে, কারণ এগুলো মানুষের মৌলিক প্রয়োজন। কিন্তু যদি আমি নিজের কথা বলি, তাহলে আমি খাবার ও পানির পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান ছাড়াও থাকতে পারি না। কারণ এটি আমার বেঁচে থাকার একটি কারণ। যখন নাসা থেকে মহাবিশ্ব সম্পর্কে কোনো আপডেট আসে, তখন আমি খাওয়া-দাওয়া বা খুব জরুরি কাজও ছেড়ে দিয়ে সেই লেখা শেষ পর্যন্ত পড়ি, কারণ সেই সময় আমার ক্ষুধা যেন মিটে যায়। জ্যোতির্বিজ্ঞান এক ধরনের নেশা, আর এই নেশা সব নেশার চেয়েও শক্তিশালী। আজ আমি আপনাদের এমন একটি গ্রহের কথা বলবো যেখানে কাঁচের বৃষ্টি হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেখানে কাঁচের বৃষ্টি হয়। বিজ্ঞানীরা বলেন, মহাবিশ্বে HD 189733b নামে একটি গ্রহ আছে, যা পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি এতটাই বিপজ্জনক যে সেখানে পানির বৃষ্টির বদলে কাঁচের বৃষ্টি হয়। যদি আপনি সেখানে যান এবং বৃষ্টি শুরু হয়, তাহলে পানির ফোঁটার বদলে কাঁচের টুকরো ঝরবে। এখন প্রশ্ন হলো সেখানে পানির বদলে কাঁচ কেন ঝরে? এর কারণ কী? নাসার বিজ্ঞানীরা বলেন, এ...

চায়ের রাজধানী শ্রীমঙ্গল ভ্রমণ

ছবি
আসসালামু আলাইকুম বন্ধুরা 🌿 আশা করি সবাই ভালো আছেন। আমি শারমিন খান  আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের পরিবারের এক অসাধারণ ভ্রমণের গল্পে— দুটি পাতা একটি কুঁড়ি  নিয়ে  বাংলাদেশের চায়ের রাজধানী, অপরূপ সৌন্দর্যের শহর শ্রীমঙ্গল 🌱 কিছুদিন আগে, আমরা—আমি, আমার প্রিয় স্বামী-শফিক খান, আমার ছেলে সায়ান খান, মেয়ে সোহা, ছোট ভাই মিশুক, আর আমার ছোট দুই বোন—সবাই মিলে বেরিয়ে পড়ি এক স্মরণীয় ভ্রমণে। রাত ঠিক ১২টায়, নিস্তব্ধ শহর ছেড়ে আমরা গাড়িতে উঠি। আমাদের সাথে ছিল প্রায় ১২০ জন কলিগ—দুটি বাস ভর্তি আনন্দ, হাসি আর উত্তেজনা। গাড়ি ধীরে ধীরে ছুটতে থাকে, আর আমাদের মনে জমতে থাকে এক অজানা আনন্দ… আজকে যেন আমরা রাতের প্রহরী কারণ সারারাত জেগে আছি ঘুম ঘুম চোখে মন মতো ঘুমাতে পারিনি তবে ভ্রমণটা অনেক উপভোগ্য ছিল।  পথিমধ্যে আমরা রাতের খাবার সারি, গাড়ির জানালার বাইরে তাকিয়ে দেখি—ঘুমন্ত বাংলাদেশ, নিঃশব্দ অথচ সুন্দর। মাঝে মাঝে দেখি রাস্তার ধারে হাটে বাজারে অনেক অফিস আদালতে সামনে এবং বিভিন্ন বাড়ি ঘরের কোনায় লাল নীল অনেক বর্ণের বাতি জ্বলছে যা ছিল মনমুগ্ধকর যা আমার মনকে উত্তীলিত করে...
মানুষ প্রকৃতির এক অনন্য সৃষ্টি। আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকৃতির অধিপতি ভাবলেও মূলত সে এই বিশাল ও জটিল বাস্তুসংস্থানের একটি ক্ষুদ্র অংশ মাত্র। বিবর্তনের ধারায় মানুষের মস্তিষ্ক তাকে প্রকৃতির নিয়মগুলো বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃতিকে আমরা ঠিক কতটা জানতে পেরেছি? বিজ্ঞানের এই স্বর্ণযুগে দাঁড়িয়েও উত্তরটি খুব একটা আশাব্যঞ্জক নয়; আমরা প্রকৃতির অসীম সমুদ্রের তীরে দাঁড়িয়ে কেবল কয়েকটি নুড়ি পাথর কুড়িয়েছি মাত্র। মহাবিশ্বের দিকে তাকালে আমাদের সীমাবদ্ধতা সবচেয়ে প্রকট হয়ে ওঠে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলছে, আমরা মহাবিশ্বের যা কিছু দেখি— চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র, ছায়াপথ—তা মহাবিশ্বের মোট উপাদানের মাত্র ৫%। বাকি ৯৫% জুড়ে আছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। এগুলোর অস্তিত্ব আমরা অনুভব করতে পারি, কিন্তু এদের গঠন বা বৈশিষ্ট্য আজও আমাদের কাছে সম্পূর্ণ রহস্য। আমরা এক বিশাল অন্ধকার কক্ষে মোমবাতি হাতে দাঁড়িয়ে আছি, যার আলোয় খুব সামান্য অংশই দৃশ্যমান। মহাকাশে পাড়ি দিলেও আমরা নিজ গ্রহের গভীর সম্পর্কে খুব কমই জানি। পৃথিবীর তিনচতুর্থাংশ জলভাগ হওয়া সত্ত্বেও মহাসমুদ্রের তলদেশের প্রায় ৮০% থ...
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫০ মিলিয়ন (১৫ কোটি) কিলোমিটার। আলো এক সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে। আমি আবার বলছি আলো মাত্র এক সেকেন্ডেই ৩ লাখ কিলোমিটার চলে, তাই সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় ৫০০ সেকেন্ড (প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড) সময় লাগে। মজার বিষয় হলো, ভয়েজার–১ মহাকাশযানকে ৪৭ বছর আগে নাসার বিজ্ঞানীরা মহাকাশে পাঠিয়েছিলেন। এর গতি প্রায় ঘণ্টায় ৬০ হাজার কিলোমিটার, অর্থাৎ এটি এক ঘণ্টায় ৬০ হাজার কিলোমিটার অতিক্রম করে। কিন্তু এত দ্রুতগতির পরও ভয়েজার–১ এখনো ততটা দূরত্ব অতিক্রম করতে পারেনি, যতটা আলো মাত্র এক দিনে অতিক্রম করে। এখান থেকেই বোঝা যায়, মহাবিশ্বের সামনে আমরা কতটা অসহায়। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টরি, যার দূরত্ব প্রায় ৪ আলোকবর্ষ। অর্থাৎ সেখান থেকে আলো পৃথিবীতে আসতে ৪ বছর সময় লাগে। আর আমাদের গ্যালাক্সির ব্যাস প্রায় ১ লাখ আলোকবর্ষ। এর মানে, আলোকে আমাদের গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় ১ লাখ বছর লাগে। এর থেকেও আশ্চর্যের বিষয় হলো আলো বা ফোটনকে পুরো মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় ৯৩ বিল...

হাইড্রোজেন থেকে হিলিয়াম কীভাবে তৈরি হয়

ছবি
হাইড্রোজেন থেকে হিলিয়াম কীভাবে তৈরি হয় তারার ভেতরে যে প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় — সেটাই মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া ছাড়া তারা জ্বলত না, সূর্য থেকে আলো আসত না, পৃথিবীতে প্রাণ থাকত না। প্রক্রিয়াটার নাম "প্রোটন-প্রোটন চেইন"। সূর্যের মতো মাঝারি তারায় এই পদ্ধতিতেই হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়। ধাপে ধাপে বোঝানো যাক। হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে থাকে একটি প্রোটন। তারার কেন্দ্রে তাপমাত্রা প্রায় ১ কোটি ৫০ লাখ ডিগ্রি সেলসিয়াস। এই অবিশ্বাস্য তাপমাত্রায় দুটো প্রোটন এতটাই দ্রুত ছোটে যে একে অপরের কাছে পৌঁছে মিলে যায়। স্বাভাবিকভাবে একই ধরনের চার্জের কণা একে অপরকে ঠেলে দেয় — কিন্তু এত বেশি চাপ আর তাপে "কোয়ান্টাম টানেলিং" এর মাধ্যমে তারা বাধা পেরিয়ে মিলে যায়। দুটো প্রোটন মিললে তৈরি হয় ডিউটেরিয়াম — হাইড্রোজেনের একটি ভারী রূপ। এই প্রক্রিয়ায় একটি পজিট্রন আর একটি নিউট্রিনো বের হয়। তারপর সেই ডিউটেরিয়ামের সাথে আরেকটি প্রোটন মিলে তৈরি হয় হিলিয়াম-৩। শেষে দুটো হিলিয়াম-৩ মিলে তৈরি হয় একটি পূর্ণ হিলিয়াম-৪ ...

সৌরজগতের সীমানা কোথায়

ছবি
সৌরজগতের সীমানা কোথায় শেষ সৌরজগতের সীমানা ঠিক কোথায় — এই প্রশ্নের উত্তর ভাবলেই মাথা ঘুরে যায়। কারণ সীমানাটা এক জায়গায় হঠাৎ শেষ হয় না — এটা ধীরে ধীরে মিলিয়ে যায়। বিজ্ঞানীরা সৌরজগতের বেশ কয়েকটি সীমানার কথা বলেন। প্রথম সীমানা হলো "হেলিওপজ"। সূর্য থেকে প্রতিনিয়ত সোলার উইন্ড বের হয় — ছোট ছোট কণার স্রোত। এই স্রোত একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে মহাকাশের বাইরের পদার্থের চাপে থেমে যায়। এই থামার জায়গাটাই হেলিওপজ। ভয়েজার-১ ২০১২ সালে এই সীমানা পেরিয়ে "ইন্টারস্টেলার স্পেস" বা তারার মাঝের মহাকাশে প্রবেশ করেছে। কিন্তু হেলিওপজই শেষ নয়। এর বাইরে আছে কুইপার বেল্ট, আর তারও বাইরে আছে বিশাল ওর্ট ক্লাউড। ওর্ট ক্লাউড সূর্য থেকে প্রায় ১ লাখ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত। এই বস্তুগুলো এখনো সূর্যের মহাকর্ষের আওতায় আছে — তাই এগুলোকে সৌরজগতের অংশ বলা হয়। তাহলে আসল সীমানা কোথায়? যেখানে সূর্যের মহাকর্ষ শক্তি শেষ হয় — সেটাই সৌরজগতের প্রকৃত সীমানা। এই হিসেবে সৌরজগত প্রায় ১ থেকে ২ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ভয়েজার-১ ১৯৭৭ সালে যাত্রা শুরু কর...

মৃত তারা ধীরে ধীরে হারিয়ে যায়

ছবি
আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন—যে তারা আজ জ্বলছে, সেটা কি সত্যিই “এখন” আছে? শুনতে অদ্ভুত লাগতে পারে… কিন্তু আমরা যে আলো দেখি, সেটা আসলে বর্তমান না—অতীত। ধরুন, রাতের আকাশে একটা উজ্জ্বল তারা দেখলেন। আপনি ভাবছেন—“ওটা এখনই জ্বলছে।” কিন্তু বাস্তবটা হলো—ওই আলো হয়তো আপনার কাছে পৌঁছাতে হাজার, লাখ, এমনকি কোটি বছর সময় নিয়েছে। মানে… আপনি যেটা দেখছেন, সেটা সেই তারার বহু আগের অবস্থা। এখানেই আসে সবচেয়ে ইন্টারেস্টিং সত্যটা— মরা তারা হঠাৎ করে “অদৃশ্য” হয়ে যায় না। কারণ তাদের আলো ইতিমধ্যেই মহাশূন্যে ছড়িয়ে পড়ে। আর সেই আলো যতক্ষণ না আমাদের চোখে পৌঁছাচ্ছে, ততক্ষণ আমরা তাদের দেখতে থাকি… যদিও তারা অনেক আগেই শেষ হয়ে গেছে। কিছু অবাক করা ফ্যাক্ট— সূর্যের আলো পৃথিবীতে আসতে প্রায় ৮ মিনিট সময় নেয়—মানে, আমরা সূর্যকে ৮ মিনিট আগের অবস্থায় দেখি। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির অনেক তারার আলো আসতে হাজার হাজার বছর লাগে। কিছু দূরের গ্যালাক্সির আলো আমাদের কাছে পৌঁছাতে কোটি বছর সময় নেয়—মানে, আমরা তাদের “ইতিহাস” দেখছি। গবেষণায় দেখা গেছে, সুপারনোভা বিস্ফোরণের আলোও অনেক বছর পর এসে আমাদের কাছে পৌঁছায়। মানে দাঁড়াল—মহাবিশ্...

মহাবিশ্ব এত বিশাল… আমরা কি সত্যিই একা? 🌌👽

ছবি
মহাবিশ্ব এত বিশাল… আমরা কি সত্যিই একা? 🌌👽 রাতের আকাশে তাকালে মনে হয়—এই অসংখ্য তারা আর গ্যালাক্সির মাঝে কি শুধু আমাদের পৃথিবীতেই জীবন আছে? বিজ্ঞানীরা বলছেন, কোটি কোটি গ্যালাক্সি, বিলিয়ন এক্সোপ্ল্যানেট আর জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান অনেক জায়গাতেই পাওয়া গেছে। তাই ভিনগ্রহে প্রাণ থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু অন্যদিকে একটা বড় প্রশ্ন থেকেই যায়—যদি তারা সত্যিই থাকে, তাহলে আমরা এখনো তাদের কোনো প্রমাণ পেলাম না কেন? এত বিশাল দূরত্ব, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আর জীবনের জটিল সৃষ্টি—সব মিলিয়ে বিষয়টা এখনো রহস্যে ঘেরা। হয়তো তারা অনেক দূরে… হয়তো আমরা এখনো প্রস্তুত না… অথবা—হয়তো আমরা সত্যিই একা। সত্যিটা এখনো অজানা। কিন্তু খোঁজ চলছে… 🔭✨ Collected  #মহাজাগতিক_রহস্য #AlienLife #Universe #SpaceFacts #Exoplanet #CosmicMystery #ScienceBangla #DidYouKnow #AstroTalk #SpaceLovers

মঙ্গলের মাটি লাল রঙের কারণ কি?

ছবি
মঙ্গলের লাল রঙের কারণ রাতের আকাশে মঙ্গলকে দেখলে অন্য তারার চেয়ে আলাদা মনে হয় — একটু লালচে আভা। আর কাছ থেকে দেখলে পুরো গ্রহটাই লাল। এই অদ্ভুত রঙের পেছনে কারণটা আসলে বেশ সহজ। মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড আছে — যাকে সাধারণ ভাষায় বলে মরিচা। পৃথিবীতে পুরনো লোহার জিনিস যেভাবে লাল হয়ে মরিচা ধরে, মঙ্গলের মাটিতেও ঠিক সেটাই হয়েছে। কোটি কোটি বছর ধরে মঙ্গলের মাটির আয়রন বা লোহা অক্সিজেনের সাথে মিলে আয়রন অক্সাইড তৈরি করেছে। এই লাল গুঁড়ো মাটি আর ধুলো পুরো গ্রহে ছড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, মঙ্গলে অক্সিজেন এলো কোথা থেকে? মঙ্গলের বায়ুমণ্ডল এখন প্রায় ৯৫ শতাংশ কার্বন ডাই-অক্সাইড। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন, বিলিয়ন বছর আগে মঙ্গলে পানি ছিল — নদী, হ্রদ এমনকি সমুদ্রও থাকতে পারে। সেই পানি থেকে অক্সিজেন তৈরি হয়েছিল, আর সেই অক্সিজেন মাটির লোহার সাথে মিলে মরিচা তৈরি করেছে। মঙ্গলে ঝড় হলে এই লাল ধুলো বায়ুমণ্ডলে উড়ে যায়। কখনো কখনো এত বড় ধুলোঝড় হয় যে পুরো গ্রহ ঢেকে যায় — মাসের পর মাস। নাসার রোভারগুলো এই ধুলোঝড়ে সৌরশক্তি পায় না বলে সমস্যায় পড়ে। মজার বিষয় হলো, মঙ্গলের আকাশ পৃ...

গ্রহগুলো গোল না হয়ে চ্যাপ্টা বা সমতল হলে কেমন হতো??

ছবি
        ধরুন , আপনি পৃথিবীর ম্যাপ দেখছেন। হঠাৎ করে ম্যাপটা আর কাগজ থাকল না, ওটাই হয়ে গেল আস্ত একটা গ্রহ! আমাদের চিরচেনা নীল পৃথিবী, লাল মঙ্গল কিংবা বলয় ঘেরা শনি সবগুলো যদি ফুটবল বা কমলার মতো (তুলনামূলক) গোল না হয়ে কথার কথা একটা কয়েনের মতো সমতল হতো? শুনতে সিনেমার মতো মনে হলেও, বিজ্ঞানের দৃষ্টিতে এটি এক মহাজাগতিক বিপর্যয়ের গল্প। আজ আমরা জানব, গ্রহগুলো সমতল হলে মহাবিশ্বের পদার্থবিজ্ঞান কীভাবে ভেঙে পড়ত। আর এই গল্পের সূত্রপাত করেছিলেন এই পেজের অত্যন্ত আন্তরিক একজন সদস্য "ডিওন", তাঁর এক কৌতুহলী মন্তব্যে। চলুন, তাহলে চ্যাপ্টা গ্রহের অবস্থা একটু হিসেব করে দেখি। একটি গোল গ্রহে মাধ্যাকর্ষণ সবদিক থেকে কেন্দ্রের দিকে টানে, তাই আমরা সব জায়গায় সোজা হয়ে দাঁড়াতে পারি। কিন্তু পৃথিবী যদি সমতল হতো, তবে তার মাধ্যাকর্ষণ হয়ে উঠত এক জটিল খেলা। আপনি যখন এই সমতল পৃথিবীর একদম কেন্দ্রে থাকবেন, তখন অভিকর্ষ স্বাভাবিক (নিচের দিকে) কাজ করবে। কিন্তু যতই কিনারার দিকে যাবেন, অভিকর্ষ আপনাকে পেছনের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে টানতে থাকবে। অনুভব করবেন যেন খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছেন। মঙ্গল হোক বা শুক্র, ক...

তবে কি আমরা নিরন্তর ছুটে চলছি!!

ছবি
পৃ থিবীর একরকম ব্যক্তিগত বডিগার্ড হলো আমাদের চাঁদ।কথাটি শুনতে কাব্যিক মনে হলেও, এর ভেতরে লুকিয়ে আছে গভীর বৈজ্ঞানিক সত্য। আমাদের প্রিয় চাঁদ শুধু রাতের আকাশে সৌন্দর্যের প্রতীক নয়, বরং এটি পৃথিবীর স্থিতিশীলতা, জীবনধারণ এবং দীর্ঘমেয়াদি বিবর্তনের জন্য এক গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। প্রথমত, চাঁদ পৃথিবীর axial tilt স্থিতিশীল রাখে। আজ পৃথিবীর অক্ষ প্রায় ২৩.৫ ডিগ্রি কোণে হেলে আছে। এই ঝোঁকের কারণেই আমরা ঋতু পরিবর্তন দেখি। কিন্তু চাঁদ না থাকলে এই ঝোঁক ভয়ঙ্করভাবে দুলতে পারত, যেমনটা দেখা যায় মঙ্গল গ্রহে। এর ফলে পৃথিবীর জলবায়ু হতো অত্যন্ত অস্থির। কখনো তীব্র শীত, কখনো চরম গরম, যা জীবনের জন্য মারাত্মক হতো। দ্বিতীয়ত, চাঁদ সমুদ্রের জোয়ার-ভাটা নিয়ন্ত্রণ করে। এই tidal forces শুধু সমুদ্রের পানি ওঠানামা করায় না, বরং পৃথিবীর ঘূর্ণন ধীর করে এবং জীববৈচিত্র্যের বিকাশে ভূমিকা রাখে। বিজ্ঞানীরা মনে করেন, প্রাচীন পৃথিবীতে এই জোয়ার-ভাটার পরিবর্তনই জীবনের প্রথম রাসায়নিক বিক্রিয়াগুলোর পরিবেশ তৈরি করেছিল। তৃতীয়ত, চাঁদ একটি গ্র্যাভিটেশনাল শিল্ড হিসেবেও কাজ করে। অনেক উল্কাপিণ্ড ও ধ্বংসাবশেষ, যা পৃথিবীর দিকে আসতে পারত, তার কিছ...

আমরা সবাই কোথায় ছুটে চলছি!

ছবি
আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আমাদের এই বিশাল নক্ষত্রপুঞ্জ, আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সি আসলে কাকে কেন্দ্র করে ঘুরছে? এর গন্তব্য কোথায়? শুরুতে একদম বেসিক জায়গা থেকে শুরু করা যাক। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী সেকেন্ডে প্রায় ৩০ কিলোমিটার গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে। কিন্তু সূর্য নিজেও কিন্তু স্থির হয়ে বসে নেই। আমাদের সূর্য, তার পুরো পরিবার অর্থাৎ পৃথিবী, মঙ্গল, বৃহস্পতিসহ সব গ্রহকে নিয়ে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। এখন প্রশ্ন হলো, মিল্কিওয়ের কেন্দ্রে কী আছে? কী এমন শক্তিশালী জিনিস যা কোটি কোটি নক্ষত্রকে নিজের মায়ার বাঁধনে আটকে রেখেছে? উত্তরটা হলো, একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যার নাম Sagittarius A*। এটি আমাদের সূর্যের ভরের চেয়ে প্রায় ৪০ লক্ষ গুণ বেশি ভারী! হ্যাঁ, সূর্যের অভিকর্ষ বলই পৃথিবীকে ধরে রেখেছে, আর এই ব্ল্যাক হোলটি সূর্যের চেয়ে ৪০ লক্ষ গুণ ভারী! এর অকল্পনীয় মহাকর্ষীয় টানের কারণেই আমাদের গ্যালাক্সির স্পাইরাল আর্ম বা বাহুগুলো টিকে আছে। আমাদের স...

স্ট্রিং থিওরির ১১ মাত্রা: আমাদের চোখে অদৃশ্য মহাবিশ্বের দরজা

ছবি
ধ রা যাক আপনার সামনে একটি সরু বৈদ্যুতিক তার টানটান করে বাঁধা আছে। দূর থেকে তাকালে তারটি আপনাকে কেবল একটি সরল রেখা মনে হবে, যা একটি মাত্র দিকে প্রসারিত। কিন্তু এবার কল্পনা করুন সেই তারের উপর একটি ক্ষুদ্র পিঁপড়ে হাঁটছে (এই পোস্টের সাথে দেওয়া ছবিটি একবার দেখে নিন)। আমাদের চোখে যে তারটি শুধু সামনে পেছনে প্রসারিত একটি রেখা, পিঁপড়েটির কাছে সেটি সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। কারণ সে শুধু সামনে পেছনে হাঁটতে পারে না, চাইলে সে তারটির চারপাশেও ঘুরেও যেতে পারে। অর্থাৎ আমাদের কাছে যে জিনিসটি একমাত্রিক মনে হয়, তার কাছে সেখানে আরও একটি লুকানো দিক আছে। এই ছোট উদাহরণটি ব্যবহার করেই আধুনিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের একটি গভীর ধারণা বোঝা যায়, সম্ভবত আমাদের মহাবিশ্বেও এমন কিছু মাত্রা রয়েছে, যেগুলো আমরা সরাসরি দেখতে পাই না। আমরা সাধারণত মনে করি মহাবিশ্বের তিনটি স্থানিক মাত্রা আছে— দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এর সাথে যুক্ত হয় সময়, যা আমাদের বাস্তবতাকে চার মাত্রিক করে তোলে। এই ধারণাটিই প্রতিষ্ঠিত হয়েছিল Albert Einstein-এর বিখ্যাত General Relativity তত্ত্বে, যেখানে বলা হয় মহাবিশ্ব আসলে একটি চারমাত্রিক কাঠাম...

মহাবিশ্ব শুধু দূরের কোনো অজানা জগত নয়, বরং এটি আমাদের নিজেরই বিস্তৃত পরিচয়।

ছবি
মা নুষ যখন প্রথম রাতের আকাশের দিকে তাকিয়েছিল, তখন হয়ত সে জানতই না যে ওই অসংখ্য আলোর বিন্দুর মধ্যে লুকিয়ে আছে তার নিজের অস্তিত্বের গল্প। জ্যোতির্বিজ্ঞান সেই গল্প পড়ার এক বিস্ময়কর ভাষা। এটি কেবল নক্ষত্র, গ্যালাক্সি বা দূরবর্তী মহাকাশের কোনো শুষ্ক বৈজ্ঞানিক তালিকা নয় বরং এটি এমন এক জ্ঞানভুবন যেখানে সৃষ্টি, সময়, পদার্থ, আলো এবং মানুষের কৌতূহল একসাথে মিলিত হয়েছে। এই কারণেই জ্যোতির্বিজ্ঞান একই সঙ্গে গভীর, জীবনঘনিষ্ঠ এবং রোমাঞ্চকর। এবং অবশ্যই আমাদের পছন্দের একটি বিষয়। মহাবিশ্বের দিকে তাকালে আমরা কেবল দূরের কোনো জগত দেখি না, আমরা দেখি আমাদের নিজের জন্মের ইতিহাস। আজ বিজ্ঞানীরা জানেন, আমাদের শরীরের কার্বন, অক্সিজেন কিংবা লোহা এসব উপাদান কোনো না কোনো প্রাচীন নক্ষত্রের অন্তরে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা আসলে “স্টারডাস্ট”, বা নক্ষত্রের ধুলো। কোটি কোটি বছর আগে কোনো বিশাল নক্ষত্র বিস্ফোরিত হয়ে যে উপাদান ছড়িয়ে দিয়েছিল মহাকাশে, সেই উপাদান থেকেই একদিন তৈরি হয়েছে সূর্য, পৃথিবী এবং শেষ পর্যন্ত মানুষ। এই উপলব্ধি আমাদের অস্তিত্বকে এক অনন্য মহাজাগতিক প্রেক্ষাপটে দাঁড় করায়। জ্যোতির্বিজ্ঞানের আরেক...

আপনি-আমি মহাবিশ্বের গুরুত্বপূর্ণ একটি অংশ

ছবি
    আ পনার শরীরের সবচেয়ে পুরনো অংশটার বয়স কত? আপনি হয়তো বলবেন, "আমার তো বয়স ৩০ কি ৪০ বছর হবে!"  কিন্তু আমি বলছি, আপনার বাম হাতের কনিষ্ঠা আঙুলের একটা লোহার পরমাণুর বয়স প্রায় ৭০০ কোটি বছর! ইতিহাস? এক সময় ছিল যখন কিছুই ছিল না। শুধু অন্ধকার আর উত্তপ্ত গ্যাসের এক বিশাল সমুদ্র। এই বিশৃঙ্খলার মাঝে একদিন জন্ম নিল প্রথম আলো, প্রথম নক্ষত্র। এই নক্ষত্রগুলো কিন্তু শুধু জ্বলেনি। তারা ছিল মৌলের এক বিশাল কারখানা। তাদের বুকে প্রচণ্ড চাপ আর তাপে তৈরি হতে লাগলো সোনা, রূপা, আমাদের হাড়ের ক্যালসিয়াম আর শ্বাস নেওয়ার অক্সিজেন। লক্ষ লক্ষ বছর ধরে তারা জ্বলে পোড়ে নিজেরাই তৈরি করল আমাদের শরীরের ইটগুলো। তারপর একদিন সেই নক্ষত্রগুলো যখন বুড়ো হয়ে গেল, তখন তারা বিশাল এক বিস্ফোরণে নিজেদের শেষ করে দিল। তাদের মৃত্যুর এই আগুনে ছড়িয়ে পড়ল সেই সব উপাদান। ছড়িয়ে পড়ল সেই ধুলো, গ্যাস আর কারখানায় তৈরি করা সব মালামাল। আর সেই ধুলো থেকেই একদিন জমাট বেঁধে জন্ম নিল আমাদের পৃথিবী। আর আজ আমি আর আপনি দাঁড়িয়ে আছি। মানে, ঠিক দাঁড়িয়ে নয় বরং সেই মৃত নক্ষত্রদের ধুলো নিয়ে আমরা হাঁটছি। যখন আপনি শ্বাস নেন...

জীব কোষের ভেতর লুকিয়ে আছে মহাবিশ্ব

ছবি
আ জকে আমরা একটা জার্নিতে যাব। যার গন্তব্য এতই ছোট যে খালি চোখে দেখা যায় না, কিন্তু সেই ছোট্ট জগৎটার ভেতর এত রহস্য লুকানো যে মহাবিশ্বকেও হার মানায়। আজ আমরা কথা বলব সেই জীব কোষের বৈজ্ঞানিক রহস্য নিয়ে। আমাদের এই শরীরটা ভাবুন। এই যে আপনি বসে এই লেখা পড়ছেন, আপনার হাত নড়ছে, চোখের পাতা ফেলছে, এই সবকিছুর পেছনে কাজ করছে কয়েক ট্রিলিয়ন ছোট ছোট কারখানা। প্রতিটা কারখানা এতটাই নিপুণ, এতটাই জটিল যে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তিও এখনো তার সব রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারেনি। শুনতে অবিশ্বাস্য লাগছে? চলুন, তাহলে শুরু করা যাক। একটা সাধারণ প্রাণীকোষের কথা চিন্তা করুন। এটাকে আপনি একটা প্রকান্ড শহর হিসেবে কল্পনা করুন। চারপাশে আছে একটা সীমান্তপ্রাচীর—কোষঝিল্লি। কিন্তু এই প্রাচীর কিন্তু সাধারণ ইট-পাথরের তৈরি না। এটা অতীব বুদ্ধিমান একটা ফটকওয়ালা দেয়াল। এটা ঠিক করে দেয় কে ভেতরে ঢুকবে, কে বের হবে। আয়ন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড—প্রত্যেকের জন্যই আলাদা ফটক। শহরের নিরাপত্তা রক্ষা করাই এর কাজ। শহরের ভেতরে ঢুকলেই দেখবেন একটা অদ্ভুত ব্যাপার। পুরো শহর জুড়ে একটা জেলির মতো পদার্থ ভরা, যাকে বলে সাইটোপ্লাজম। এই জেলি...

আমার বাংলাদেশ

বাংলাদেশ — নদীমাতৃক, সবুজে ঘেরা এক অসাধারণ দেশ। দক্ষিণ এশিয়ার হৃদয়ে অবস্থিত এই দেশটির পশ্চিমে ও উত্তরে ভারত, পূর্বে মিয়ানমার, আর দক্ষিণে রয়েছে অপার সৌন্দর্যের বঙ্গোপসাগর। ছোট একটি ভূখণ্ড হলেও বাংলাদেশের প্রাণচাঞ্চল্য, সংস্কৃতি আর মানুষের আবেগে ভরপুর এক জীবন্ত ক্যানভাস। রাজধানী ঢাকা শহর যেমন কোলাহলময় আর উদ্যমে ভরা, তেমনি গ্রামবাংলার মাঠ-ঘাটে এখনো মেলে শান্তি, স্নিগ্ধতা আর আপন মায়ার ছোঁয়া। এই দেশের প্রকৃতি যেন এক অনবদ্য শিল্পী। কক্সবাজারের নীল জলরাশি, সুন্দরবনের ঘন সবুজ অরণ্য, সিলেটের চা-বাগান আর পার্বত্য চট্টগ্রামের পাহাড়—সব মিলিয়ে বাংলাদেশ যেন প্রকৃতির আশীর্বাদে ধন্য এক ভূমি। এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যেখানে গর্বের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার। আবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্তের খেলা যেন নতুন জীবনের আহ্বান জানায়। বাংলাদেশের ইতিহাসও ঠিক তেমনই বর্ণময় ও সংগ্রামমুখর। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে এই জাতি মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে, আর ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য ...