পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫০ মিলিয়ন (১৫ কোটি) কিলোমিটার। আলো এক সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে। আমি আবার বলছি আলো মাত্র এক সেকেন্ডেই ৩ লাখ কিলোমিটার চলে, তাই সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় ৫০০ সেকেন্ড (প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড) সময় লাগে।

মজার বিষয় হলো, ভয়েজার–১ মহাকাশযানকে ৪৭ বছর আগে নাসার বিজ্ঞানীরা মহাকাশে পাঠিয়েছিলেন। এর গতি প্রায় ঘণ্টায় ৬০ হাজার কিলোমিটার, অর্থাৎ এটি এক ঘণ্টায় ৬০ হাজার কিলোমিটার অতিক্রম করে। কিন্তু এত দ্রুতগতির পরও ভয়েজার–১ এখনো ততটা দূরত্ব অতিক্রম করতে পারেনি, যতটা আলো মাত্র এক দিনে অতিক্রম করে। এখান থেকেই বোঝা যায়, মহাবিশ্বের সামনে আমরা কতটা অসহায়।

পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টরি, যার দূরত্ব প্রায় ৪ আলোকবর্ষ। অর্থাৎ সেখান থেকে আলো পৃথিবীতে আসতে ৪ বছর সময় লাগে। আর আমাদের গ্যালাক্সির ব্যাস প্রায় ১ লাখ আলোকবর্ষ। এর মানে, আলোকে আমাদের গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় ১ লাখ বছর লাগে।

এর থেকেও আশ্চর্যের বিষয় হলো আলো বা ফোটনকে পুরো মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় ৯৩ বিলিয়ন (৯৩ আরব) বছর লাগতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন ৯৩ বিলিয়ন বছর!

বিজ্ঞানীরা বলেন, আলো বা ফোটনই মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগতির বস্তু, কিন্তু এর গতিও সীমাবদ্ধ প্রতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার। আপনি রাতে যে তারাগুলো দেখেন, সেগুলো আসলে এখন আর আগের অবস্থায় নেই—কিছু হয়তো নিভে গেছে, কিছু হয়তো সরে গেছে। আপনি আসলে তাদের সেই আলো দেখছেন, যা তারা কয়েক সেকেন্ড, কয়েক বছর বা হাজার হাজার বছর আগে নির্গত করেছিল।

আপনি আসলে তারাকে নয়, তার আলোকে দেখছেন। এমনকি সূর্যকেও আপনি বর্তমান অবস্থায় দেখেন না 
 আপনি সবসময় সূর্যের অতীত দেখেন। কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। যদি এখনই সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আমরা তা ৮ মিনিট পর জানতে পারব। ওই ৮ মিনিট সবকিছু স্বাভাবিকই থাকবে তারপরই বোঝা যাবে যে সূর্যের সাথে কিছু ঘটেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হরি দল ও অক্ষরজ্ঞানহীন দরিদ্র কৃষক হরিপদ কাপালী

"বাদল দিনের প্রথম কদম ফুল"

ট্রাইজেমিনাল নিউরালজিয়ার চিকিৎসায় অগ্রগতি - আত্মহত্যার রোগ