চায়ের রাজধানী শ্রীমঙ্গল ভ্রমণ
আসসালামু আলাইকুম বন্ধুরা 🌿 আশা করি সবাই ভালো আছেন। আমি শারমিন খান আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের পরিবারের এক অসাধারণ ভ্রমণের গল্পে— দুটি পাতা একটি কুঁড়ি নিয়ে বাংলাদেশের চায়ের রাজধানী, অপরূপ সৌন্দর্যের শহর শ্রীমঙ্গল 🌱 কিছুদিন আগে, আমরা—আমি, আমার প্রিয় স্বামী-শফিক খান, আমার ছেলে সায়ান খান, মেয়ে সোহা, ছোট ভাই মিশুক, আর আমার ছোট দুই বোন—সবাই মিলে বেরিয়ে পড়ি এক স্মরণীয় ভ্রমণে। রাত ঠিক ১২টায়, নিস্তব্ধ শহর ছেড়ে আমরা গাড়িতে উঠি। আমাদের সাথে ছিল প্রায় ১২০ জন কলিগ—দুটি বাস ভর্তি আনন্দ, হাসি আর উত্তেজনা। গাড়ি ধীরে ধীরে ছুটতে থাকে, আর আমাদের মনে জমতে থাকে এক অজানা আনন্দ… আজকে যেন আমরা রাতের প্রহরী কারণ সারারাত জেগে আছি ঘুম ঘুম চোখে মন মতো ঘুমাতে পারিনি তবে ভ্রমণটা অনেক উপভোগ্য ছিল। পথিমধ্যে আমরা রাতের খাবার সারি, গাড়ির জানালার বাইরে তাকিয়ে দেখি—ঘুমন্ত বাংলাদেশ, নিঃশব্দ অথচ সুন্দর। মাঝে মাঝে দেখি রাস্তার ধারে হাটে বাজারে অনেক অফিস আদালতে সামনে এবং বিভিন্ন বাড়ি ঘরের কোনায় লাল নীল অনেক বর্ণের বাতি জ্বলছে যা ছিল মনমুগ্ধকর যা আমার মনকে উত্তীলিত করে...