আগুনে পুড়ে মৃত্যুতে যে মর্যাদা দিয়েছে ইসলাম :
আগুনে পুড়ে মৃত্যুতে যে মর্যাদা দিয়েছে ইসলাম আবদুল্লাহ ইবনে জাবের তাঁর বাবার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর বাবা জাবের (রা.)-কে তাঁর রোগশয্যায় দেখতে গেলেন। তাঁর কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, আমরা মনে করে ছিলাম, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে।তখন মহানবী (সা.) বলেন, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ, নিউমোনিয়াজাতীয় কঠিন পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ। (আবু দাউদ, হাদিস : ৩১১১) রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘শহীদ আল্লাহ পাকের পক্ষ হতে বড় বড় ছয়টি পুরস্কার পাবে। ১. তাঁকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেওয়া হবে এবং জান্নাতী নিবাস দেখনো হবে। ২. কবরের আজাব মাফ করে দেওয়া হবে। ৩. হাশরের ময়দানে যখন ব্যতিক্রম ছাড়া সবাই সন্ত্রস্ত ও পেরেশান থাকবে, তখন আল্লাহ পাক তাঁকে সেই পেরেশানি ও বিভীষিকা থেকে মুক্ত রাখ...